সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

 

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এ পর্যন্ত মোট ২৪৯ জনের প্রাণহানি ঘটল। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটিতে বাস করতেন। এ সময় ৮৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ৩ শতাংশই পুরুষ। ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণী।

চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এডিস মশার প্রজনন আরও বাড়তে পারে—তাই সচেতনতা ও মশা নিধন কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।

এনএনবাংলা/