সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আশা জাগিয়েও হৃদয় ভাঙা হার মেয়েদের

 

আশা জাগিয়েও হৃদয় ভাঙা হার বাংলাদেশের নারী ক্রিকেট দলের। শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে জয়ের দারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ দিকে পরপর উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাছে ৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো নিগারদের।

সোমবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২০২ রানে অলআউট হয়। ওপেনার হাসিনি পেরেরা সর্বোচ্চ ৮৫ রান করেন। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৩টি ও রাবেয়া খান ২টি উইকেট নেন।

জবাবে বাংলাদেশ ৪৪ রানে ৩ উইকেট হারালেও সুপ্তা (৬৪) ও জ্যোতি (৭৭) ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন। কিন্তু ইনজুরিতে সুপ্তার বিদায় ও শেষ ওভারে চামারি আতাপাথুর চার উইকেট বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত ১৯৫ রানে অলআউট হয় নিগাররা।

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

এনএনবাংলা/