সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বেরোবির প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত, সমাবর্তন জানুয়ারির ২য় সপ্তাহে

 

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত হয়েছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে আগামী ২০ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও, ওই দিন ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনের চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।