সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাইফের পর সেঞ্চুরি হাতছাড়া করলেন সৌম্য

ছবি: মঈন আহমেদ

 

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে শুরুটা দারুণভাবে করে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজনেই খেলেন ঝড়ো ইনিংস, যদিও সেঞ্চুরির দেখা পাননি কেউই।

শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন সাইফ ও সৌম্য। দুজনের ব্যাটে আসে শতরানের জুটি—যা মিরপুরে দীর্ঘ ১০ বছর পর ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ১০০ রানের উদ্বোধনী পার্টনারশিপ।

সব দল মিলিয়ে ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস গড়েছিলেন ১৪৭ রানের জুটি।

দারুণ ব্যাটিংয়ের দিনে সাইফ ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন, আর সৌম্য ৪৮ বলে নিজের ১৪তম অর্ধশতক স্পর্শ করেন। তবে দলীয় ১৭৬ রানে ভাঙে এই জুটি। ৭২ বলে ৮০ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাইফ। তার বিদায়ের কিছুক্ষণ পরই আউট হন সৌম্য, সেঞ্চুরির মাত্র ৯ রান দূরে থেকে ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান তিনি।

এনএনবাংলা/