সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: সাদিক

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা সত্যিকারের বাংলাদেশপন্থী, তাদেরকেই এই দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাঘর তৈরি করেছে, গুম ও খুনের মতো অপরাধে জড়িত — তাদের রাজনীতির কোনো অধিকার নেই।

সাদিক কায়েম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তিনি জানিয়েছেন, দেশের সর্বত্র যেখানে-ই আওয়ামী লীগের দোসররা থাকুক, তাদের শনাক্ত করে থানায় সোপর্দ করার আহ্বান জানানো উচিত। একই সঙ্গে তিনি এসব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে এবং ইতালিতে মুসোলিনির রাজনীতিকে নিষেধ করা হয়েছে—এসবের উদাহরণ টেনে সাদিক কায়েম বলেন, বাংলাদেশেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি চালানোর অধিকার থাকার কোনো কারণ নেই; তাদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় থাকা আয়নাঘর ও সংশ্লিষ্ট নথিপত্র অনেকাংশে নষ্ট করা হয়েছে। এসব ধ্বংসকৃত নথি-দস্তাবেজ যারা নিপাত করেছেন, তাদের খোঁজ করে সনাক্ত করা প্রয়োজন বলে দাবি জানান সাদিক কায়েম।

এনএনবাংলা/