সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শ্রীমঙ্গলে টিকিট কালোবাজারি দমনে রেলওয়ের বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,“স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কালোবাজারি প্রতিরোধ সম্ভব হবে।”

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, “অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।