সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতে উপস্থিত অবস্থায় আতিকুল ইসলাম তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

আতিকুল ইসলাম আদালতকে জানান, রাজনৈতিক কারণে তাকে শুধু মামলা নয়, রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, তাকে অন্ধকারে রেখে সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে।

সাবেক এই মেয়র আরও বলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং সুষ্ঠু বিচার হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হবে না। তিনি মনে করেন, ব্যবসায়ী হিসেবে সততা ও যোগ্যতার কারণেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম আতিকুল ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। সেদিন বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এ বছরের ১২ জুলাই নিহতের ছেলে রেদোয়ান হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

এনএনবাংলা/