সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহীর সবাই নিহতের আশঙ্কা

ছবি: রয়টার্স

 

আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সব ১২ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (KCAA)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর দিয়ানি থেকে উড্ডয়ন করা বিমানটি মাসাই মারা ন্যাশনাল পার্কের পথে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিমানের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।

এর আগে, গত আগস্টে নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তে ছয়জন নিহত ও দুইজন আহত হন।

এনএনবাংলা/