সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

 

অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে আকস্মিকভাবে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে জরুরি পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।’

চিকিৎসকরা আরও জানান, এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।

অভিনয়ের আগে হাসান মাসুদ ছিলেন সেনা কর্মকর্তা। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে অভিষেক ঘটে তাঁর। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন।

তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘খুনসুটি’, ‘বউ’, ‘রঙের দুনিয়া’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

এনএনবাংলা/