সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

 

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২০৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন।

এদিকে একই সময়ে সারাদেশে ৯৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট ৬৪ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭৩ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) সারাদেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এনএনবাংলা/