সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 

রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এর জেরে দুপুরে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মুখোমুখি অবস্থানে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু তারা না সরলে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক জানান, ‘রোববারের একটি ঘটনার জের ধরে দুই কলেজের শিক্ষার্থীরা আজও মুখোমুখি হয়। পুলিশ তাদের সরাতে গেলে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।’

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলও বাধাগ্রস্ত হয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এনএনবাংলা/