সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি, নেই ফরচুন বরিশাল

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে আগের চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি আবারও অংশ নিতে চায়, তবে আশ্চর্যজনকভাবে এবার আগ্রহ দেখায়নি বিপিএলের সফলতম দল ফরচুন বরিশাল।

পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, মাইন্ড ট্রি–খুলনা টাইগার্স, হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস এবং সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস (চিটাগং কিংস নামে) দরপত্র জমা দিয়েছে।

নতুন ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ রাজশাহীতে। সেখানে দুটি প্রতিষ্ঠান দল নিতে চায়— নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস (রাজশাহী কিংস নামে)।
বরিশাল থেকে নতুনভাবে দল নিতে আগ্রহ জানিয়েছে আকাশবাড়ী হলিডেজ। সিলেটের প্রতিনিধি হতে চায় জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি (সিলেট স্ট্রাইকার্স নামে)।

এছাড়া এসএস গ্রুপ কুমিল্লা থেকে কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। আর বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠান নোয়াখালী থেকে দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

এনএনবাংলা/