সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

 

ভোলার নতুন বাজার এলাকায় শনিবার (১ নভেম্বর) বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে মিছিল বের করে, যা প্রদক্ষিণ শেষে তাদের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। একই সময় জেলা বিএনপির মিছিল মহাজনপট্টি থেকে শুরু হয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথমে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি চালানোর ঘটনা ঘটায়, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/