সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নীলফামারীতে চলাচলের রাস্তায় টয়লেট নির্মাণ, পথচারীদের দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার উত্তর আরাজী চড়াইখোলা দারোয়ানী মেলা সৈয়দবাড়ী এলাকায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জনসাধারণের যাতায়াতের রাস্তায় অবৈধভাবে টয়লেট নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীসহ স্কুল–কলেজের শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সৈয়দ রাশিদুল ইসলাম (৩৫) লিখিতভাবে জানিয়েছেন— প্রতিবেশী সৈয়দ সাইফুল ইসলাম, সৈয়দ সায়েম ইসলাম, সৈয়দ সোহেল ইসলাম, সৈয়দ সোহাগ ইসলাম, মোছাঃ রতনা আক্তার, মোছাঃ সাবেদা বেগম ও মোছাঃ মাসুদা আক্তার যৌথভাবে স্থানীয় রাস্তাটি দখল করে টয়লেট নির্মাণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন এবং আল-হেরা নূরানী মাদরাসার শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক চলাচল করেন। টয়লেট নির্মাণের কারণে শুধু দুর্গন্ধ নয়, বরং চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অভিযোগকারী সৈয়দ রাশিদুল ইসলাম বলেন, “আমি বিষয়টি নিয়ে বিবাদীদের সঙ্গে কথা বললে তারা অশালীন ভাষায় গালিগালাজ করে এবং দা, বটি, লাঠি নিয়ে আমাকে ও আমার পরিবারকে মারধরের হুমকি দেয়। এমনকি প্রশাসনের কাছে অভিযোগ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখায়।”

তিনি আরও জানান, তাঁর ভাই সৈয়দ রবিউল ইসলাম ও স্ত্রী মোছাঃ নুরি আক্তারসহ স্থানীয় অনেকেই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন,

“ওই এলাকা থেকে সৈয়দ রাশিদুল ইসলাম নামে একজন আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”