সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসলেন আমজনতার দলের সদস্যসচিব

 

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে বসে অনশন শুরু করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা জানি না কোন কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। নির্বাচন কমিশন কোনো কারণও উল্লেখ করেনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না।

অন্যদিকে, একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—এই তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।

ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আজ আমরা তিনটি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছি।

এনএনবাংলা/