সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিরাট-আনুশকার মেয়ের চেহারা দেখতে মরিয়া অনুরাগীরা

অনলাইন ডেস্ক :

সম্প্রতি বিরাট এবং ভামিকার একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন আনুশকা। কিন্তু ভামিকা ছিল অন্তরালে। মেয়ে ভামিকার দিকে তাকিয়ে হাসছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট। ছবিটি শেয়ার দিয়ে আনুশকা লিখেছেন ‘এই ছবি জুড়ে আমার সমস্ত হৃদয়।’ দেখতে দেখতে বয়স ১০ মাস পার হয়েছে ভামিকার। ফেসবুক, ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মেয়ের ছবি প্রকাশ করলেও চেহারা কখনো প্রকাশ্যে আনেননি। তবুও ভামিকার অন্তরালের ছবি দেখতে পেরেই আনন্দিত অনেক ভক্ত। আনুশকার শেয়ার করা ছবিতে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ওদের থেকে যেন চোখ সরানো যায় না’। কেউ আবার লিখেছেন, ‘বাবা-মেয়ের কী সুন্দর ভালোবাসা। ওদের যেন নজর না লাগে।’ অনেকেই ভামিকার মুখ দেখতে চাইছেন। তাকে ক্যামেরার সামনে আনতে তারকা-দম্পতিকে অনুরোধ করেছেন তারা। এভাবেই অনুরাগীদের উৎসাহে ভামিকা এখন টুইটারে ট্রেন্ডিং। ভামিকা জন্মানোর ঠিক আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, সন্তানকে আর পাঁচটি শিশুর মতো সাধারণভাবে বড় করতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভামিকাকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখনো সেই সিদ্ধান্তে অনড় বিরুস্কা।