সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থীসহ ২ জন গুলিবিদ্ধ

 

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর জনসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে আরও কয়েকজন আহত হন। পরে এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সারোয়ার বাবলা।

এদিকে বিএনপির মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং তার পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এনএনবাংলা/