সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়—এ বিষয়ে সংবিধানে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় চালুর রায় একটি ঐতিহাসিক মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন, সেভাবেই আইন প্রণয়ন হবে। শেষ পর্যন্ত জনগণই দেশ পরিচালনা করবেন।

রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় আমাদের সমাজে কুঠারাঘাত করেছে। এর ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, সমাজব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি মৃত ব্যক্তিকেও ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বুধবার মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানান, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দিয়েছেন, পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

এনএনবাংলা/