সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মৌলভীবাজারে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী হাবিবা বেগম (১৫) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে শহরের বেড়িরচড় এলাকার ভাড়াটিয়া বাসা (মহিবুর রহমান) বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হাবিবা জাহাঙ্গীর মিয়ার মেয়ে তারা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।