সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ আসনের প্রার্থিতা ঘোষণা করবেন: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে তারেক রহমান অচিরেই প্রার্থিতা ঘোষণা করবেন, এই বিশ্বাস ও আস্থা আমার আছে।

তিনি বলেন, আমি বিভিন্ন সভা-সমাবেশে বলেছি, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। আদর্শিক ও ঐক্যবদ্ধ টাঙ্গাইল হবে এটি আমাদের লক্ষ্য। টাঙ্গাইল ঐতিহ্যবাহী, রাজনৈতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। গুরুত্বের দিক দিয়েও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে টাঙ্গাইলকে উন্নয়নের মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাই।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়নের দাবিতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নানা স্লোগানে টুকুর পক্ষে মনোনয়ন ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনটি এখনো ঘোষিত হয়নি।