সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নাটোরে পাঁচ দিনব্যাপী স্কাউটস এর কাব ক্যাম্পুরী শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে শনিবার (৮নভেম্বর) দুপুরে সদর “উপজেলা মিনি ষ্টেডিয়াম” শহরের কানাইখালি মাঠে এ ক্যাম্পুরী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটস্রে কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটস্রে আঞ্চলিক উপ পরিচালক আব্দুর রশীদ।

ক্যাম্পুরীর উদ্বোধনী সমাবেশে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, স্কাউটস্ কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর হতে শেখায়, মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরীতে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সুন্দর হবে, মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।

বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।

ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান এন্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্ট থাকছে।