সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নীলফামারীতে বিপ্লব ও সংহতি দিবসে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা

নীলফামারী প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখা। জেলা বিএনপির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের গ্রুপ পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

এসময় উপস্থিত ছিলেন ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল, সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, সদস্য ডা. মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রেদোয়ানুল হক বাবু, জেলা যুবদল নেতা আল নোমান পারভেজ কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, ছাত্রনেতা সানাউল্লাহ হক তনি প্রমুখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধসেবা গ্রহণ করেন।