সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজের স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার দাবি, ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের সঙ্গে সরকারের প্রকাশিত গেজেট সংস্করণের মধ্যে ব্যাপক অমিল রয়েছে, যা মূল সনদের চেতনা ও প্রতিশ্রুতির পরিপন্থী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার ওই ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। নতুন কাঠামোয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধনের জন্য ওই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক করা হবে।

এ বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি ইতোমধ্যে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’ আকারে মীমাংসিত ছিল। এখন সেটি পুনরায় আরোপের সুযোগ নেই, যা সরাসরি স্বাক্ষরিত জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক। তাছাড়া, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে নতুন যে সংস্থা গঠনের কথা বলা হয়েছে, সেটি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন সংযোজন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এজন্য আজ রাতেই দলের স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

এনএনবাংলা/