সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯

জেলা প্রতিনিধি:

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন। বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয় জনকে আটকের সময় হোটেলের মালিক ও ম্যানেজার কৌশলে পালিয়ে যান। তারা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতেন।
হোটেল মালিক ও ম্যানেজারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।