সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মাগুরায় স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুর উপজেলার এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানায়, গত ৫ আগস্ট বরিষাট গ্রামের এক স্কুলছাত্রীকে একই গ্রামের দুই যুবক তার বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে।
কিছুদিন পর ধর্ষণের শিকার ওই ছাত্রী কৌশলে পালিয়ে নিজ বাড়িতে ফিরে এসে সব ঘটনা জানায়। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করা হয়।
ওসি আরও জানান, পুলিশ তদন্তকালে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বরিষাট গ্রাম থেকে মামলার আসামি মিজানুর রহমান আদিল (৩৬) ও বাব্বি শেখকে (২২) গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।

—ইউএনবি