সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

গত মঙ্গলবার সিরাজগঞ্জের স্বনামধন্য খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের স্মৃতিচারণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা ও প্রফেসর এমেরিটাস ড. হোসেন রেজা, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আহসানউল্লাহ হাবিব, এ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রিলেশনস, পরীক্ষা নিয়ন্ত্রক, ডীনগন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধনের পর যমুনা হল মাঠে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ বনাম ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যকার ফুটবল ম্যাচের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। একইসঙ্গে মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষার্থীরা সংগীত, বিতর্ক, নৃত্য ও নাট্য প্রদর্শনী উপস্থাপন করেন। চারদিনব্যাপী এ আয়োজনে ফুটবল, ক্রিকেট, লুডু, দাবা, ক্যারামসহ ছেলে ও মেয়েদের জন্য মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ক্লাবকার্যক্রমের কোঅর্ডিনেটর প্রফেসর আবু তোরাব মো: হাসান বলেন, “ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলীয় সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে, যা তাদের ভবিষ্যৎ সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলবে।”