সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

 

রাজধানীর হাইকোর্টের সামনে সড়ক থেকে এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের বিপরীত পাশে একটি গাছের নিচে রাখা দুটি ড্রাম থেকে মরদেহটি পাওয়া যায়।

ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি একজন পুরুষের। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা লাশটি সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও আশপাশে কাজ শুরু করেছে।

এনএনবাংলা/