সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

 

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। রাজধানীর গুলশান থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনলাইন ফ্যাশন হাউস ‘সানায়া কুটিয়র’-এর কর্ণধার ও ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

জিডিতে সানায়া উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি নেন একটি অনুষ্ঠানে পরার জন্য। পরদিন শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও, তিশা তা আর ফেরত দেননি।

সানায়ার দাবি, ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চাইলে তিশা অশ্রাব্য ভাষায় গালাগাল করে প্রাণে মারার ও ডিবির মাধ্যমে হেনস্তার হুমকি দেন। পরবর্তী সময়ে ১৩ মার্চ ও ১৮ মে তিশা জানান, তিনি শাড়ি ফেরত দেবেন না।

সম্প্রতি তিশার নামে আরেকটি শাড়ি সংক্রান্ত মামলা সংবাদে আসার পর সানায়া আবার যোগাযোগ করলে, তিশা তাকে ‘মামলার ভয়’ ও ‘সম্মানহানির হুমকি’ দেন বলে অভিযোগে উল্লেখ আছে।

সানায়া চৌধুরী বলেন, “তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন। ফেরত পেতে সব সময় অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে উল্টো হুমকি দিচ্ছেন। এখন নিজের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তানজিন তিশা গণমাধ্যমে জানান, “একটি চক্র ইচ্ছা করে আমার বিরুদ্ধে এসব করছে। সবকিছু জেনে বিস্তারিত কথা বলব।”

নারী উদ্যোক্তাদের অভিযোগে তিশা যখন সমালোচনার মুখে, তখন তিনি ব্যস্ত আছেন নিজের প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

এনএনবাংলা/