সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কয়েক মাস ধরে অবস্থান করা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি তৃতীয়বারের মতো বিয়ে করছেন চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদকে। দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে অমিতাভ লিখেছেন— “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন…”
এই স্ট্যাটাসটি পোস্ট করার পরই সহকর্মী শিল্পী-নির্মাতাসহ বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

অপরদিকে মুশফিকা মাসুদ জানিয়েছেন, “অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। ও যেভাবে ভালোবেসেছে—এভাবে কোনো বাঙালি ভালোবাসতে পারে কি না, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।”

মুশফিকা মাসুদ কে?

জানা গেছে, মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশনে পড়াশোনা করেন। এছাড়া ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনেও প্রশিক্ষণ নেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে আলোচনায় আসে।

উল্লেখ্য, এর আগে নির্মাতা অমিতাভ রেজা অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদ–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। জেনী পরবর্তীতে টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব তানভীর খানকে বিয়ে করেন। অন্যদিকে মিম রশিদ বর্তমানে অভিনেতা ইরেশ যাকেরের স্ত্রী। মিম রশিদ অভিনেত্রী মিথিলার বড় বোন।

এনএনবাংলা/