সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিফার অফিসিয়াল পোস্টে ‘উড়ন্ত হামজা’র বাইসাইকেল গোল

 

বাংলাদেশ–নেপাল ম্যাচ শেষ হয়েছে হতাশায়, কিন্তু বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কেবল এক নাম—হামজা চৌধুরী।

শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ ড্র করলেও ম্যাচজুড়ে উজ্জ্বল ছিল এই বাংলাদেশি মিডফিল্ডারের পারফরম্যান্স। করেছেন দুটি গোল, যার একটি ছিল চোখ ধাঁধানো বাইসাইকেল কিক, যেন রোনালদোর আইকনিক গোলের পুনরাবৃত্তি।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান হামজা। বক্সের ভেতর থেকে ভলিতে নেওয়া তাঁর সেই অ্যাক্রোবেটিক শট স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং অনলাইনে লাখো ভক্তকে মুহূর্তেই উচ্ছ্বসিত করে তোলে। কয়েক মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এই আঘাতেই ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজ।

তবে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল হজম করে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। তারপরও বিশ্ব ফুটবলের চোখ পড়েছে এই বাংলাদেশি তারকার দিকে। ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার বাইসাইকেল কিকের দুটি ছবি শেয়ার করে লিখেছে— “উড়ন্ত হামজা”, সাথে বাংলাদেশের পতাকা।

বাংলাদেশের জার্সি গায়ে মাত্র ৬ ম্যাচে ৪ গোল করে ইতোমধ্যে নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হামজা চৌধুরী।

এনএনবাংলা/