সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

 

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ—একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে এবং একইসঙ্গে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বর্তমানে বিভ্রান্তি ও অনিশ্চয়তার ঘোর অন্ধকারে রয়েছে। পরিস্থিতি জটিল দিকে মোড় নিয়েছে, যেখানে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের নৈরাজ্য চলতে দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নেই এবং নির্বাচিত সরকার না থাকায় তা আরও জটিল হয়ে উঠেছে। জাতির এই সংকটময় সময় অতিক্রম করতে একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিচ্ছে। জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময়মতো আদায় করবে—এমন আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের চিন্তা করেছিলেন, যদিও তার জীবদ্দশায় সেই স্বপ্ন পূর্ণ হতে দেখেননি। তিনি আরও জানান, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভাসানী দোয়া করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

এনএনবাংলা/