সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি : রিজভী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। কারো কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।খবর(বাসস)

আজ রোববার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় বৃদ্ধ আব্দুল গণি জমাদ্দার ও তার স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানির সঙ্গে যে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশি কোম্পানির সঙ্গে যেকোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।

তিনি বলেন, ড. ইউনূস সাহেবকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ অনেক ক্ষেত্রে হতাশ। সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।

এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক সাংবাদিক  আতিকুর রহমান রুমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/