সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

 

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার আগের রাতে এ বিস্ফোরণ ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এনসিপি কার্যালয় সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে থাকা পথচারী ও গণপরিবহনের যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতের দ্বিতীয় বিস্ফোরণ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই দুর্বৃত্তদের এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। তারা দ্রুত ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এনএনবাংলা/