সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিংয়ে থাকা গাড়িতে আগুন

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনে ডাম্পিংয়ে রাখা পরিত্যক্ত একটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে থানার ডাম্পিং এলাকায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ডাম্পিংয়ে থাকা লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুজন ব্যক্তি পরিত্যক্ত লেগুনাটিতে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারীর চিৎকারে তারা দ্রুত পালিয়ে যায়। হঠাৎ এই ঘটনার পর থানা চত্বর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনার কারণ উদঘাটনে যৌথভাবে কাজ শুরু করেছে। থানা এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

এনএনবাংলা/