সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব

 

ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার তত্ত্বটি প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।

তিনি অভিযোগ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তার দাবি, এই ব্যবস্থাবিহীন বিগত জাতীয় নির্বাচনগুলো ইতিহাসে ‘কলঙ্কিত নির্বাচন’ হিসেবে চিহ্নিত হয়ে আছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতের মতো যদি আবারও ‘পাতানো নির্বাচন’ আয়োজনের চেষ্টা হয়, তাহলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

তিনি আশা প্রকাশ করেন, রায়ের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের ইতিবাচক ধারায় ফিরে আসবে।

এনএনবাংলা/