সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

 

খুলনার মধ্য হরিণটানা এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

আহত যুবকের নাম রাজু (২৮)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি আজাদ মেম্বারের বাড়ির সামনে ঘটে। গুরুতর আহত রাজুর চিকিৎসা চলছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসেইন মাসুম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। আমরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ আশ্বস্ত করেছেন, দ্রুততার সঙ্গে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

এনএনবাংলা/