সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির সভায় প্রথমবারের মতো বক্তব্য রাখলেন ব্যারিস্টার জাইমা রহমান

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো একটি দলীয় সভায় বক্তব্য দিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সেখানে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি চলমান কাজের অগ্রগতি ও বিভিন্ন করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতে তাকে দেখা যায়।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ও ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের ভাষ্যমতে, জাইমা রহমানের এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করার পর থেকেই তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এনএনবাংলা/