সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে: ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত ১৫ বছরে অনেক সাংবাদিক নিজেদের উদ্যোগেই ফ্যাসিবাদকে সমর্থন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ উপস্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলেই গণমাধ্যমের বিকাশে কাজ করেছে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে। কিন্তু গত দেড় দশকে অনেক সাংবাদিক নিজেদের ভেতরের বিভক্তির কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ‘পকেটে’ চলে গেছেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই গণমাধ্যমের উন্নয়নের পক্ষে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

এনএনবাংলা/