সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন ম্যাচে ৪ কোটি টাকা এনে দিলেন হামজারা

 

ঘরের মাঠে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের তিনটি ম্যাচে বিপুল আগ্রহ দেখা গেছে। সিঙ্গাপুর, হংকং এবং ভারতের বিরুদ্ধে খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিল হাজার হাজার উচ্ছ্বাসিত দর্শক। তিন ম্যাচেই দর্শকের পাশাপাশি স্পন্সরদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচগুলোর আয়ও আশানুরূপই হয়েছে।

বুধবার নির্বাহী কমিটির সভায় তিনটি ম্যাচ থেকে আয় সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানা যায়, সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোট আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ সাত হাজার টাকা।

এ বছরের ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। এই ম্যাচটি ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরীর ঘরের মাঠে প্রথম প্রদর্শনী ছিল। সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে এক কোটি ১৫ লাখ টাকা।

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশ হেরেছে ৪-৩ গোলে। এই ম্যাচে আয় কিছুটা কম ছিল, যা এক কোটি দুই লাখ সাত হাজার টাকায় দাঁড়ায়।

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের মূল মনোযোগ ছিল ভারতের বিপক্ষে ম্যাচে। ১৮ নভেম্বর অনুষ্ঠিত এই খেলায় বাংলাদেশ ১-০ গোলে জয় পায় এবং বাছাই পর্বে প্রথম জয় অর্জন করে। ভারত ম্যাচকে ঘিরে দর্শক ও স্পন্সরদের আগ্রহ ছিল চরমে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ থেকে বাফুফের আয়ও সর্বাধিক হয়েছে, যা এক কোটি ৮৮ লাখ টাকা।

এনএনবাংলা/