সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি: তারেক রহমান

 

বাংলাদেশে চলমান দুর্নীতির লাগাম টানতে সক্ষম একমাত্র শক্তি বিএনপি— এমন দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হতে পারে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কৃষি, নারী উন্নয়ন, স্বাস্থ্যসহ যেসব খাতকে আমরা গুরুত্ব দিচ্ছি, তা ব্যাহত হবে। অতীতে বিএনপি এ কাজ করেছে, ভবিষ্যতেও সেই সক্ষমতা জাতীয়তাবাদী দলই দেখাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ছিল। আজও দেশ গঠনের কাজে সফল হতে হলে প্রত্যেককে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

গত ৫ আগস্টের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেদিন স্বৈরাচার সরকার পতনের পর দলের মহাসচিব জাতীয় সরকার গঠনের কথা জানালেও তিনি জনগণের রায়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। তিনি জানান, “আমরা জাতীয় সরকারে না গিয়ে জনগণের মতামত ও রায়কে গুরুত্ব দিয়েছি এবং দেব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ভাষ্য, দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই এসব ঠেকানোর একমাত্র উপায়। তিনি বলেন, জনগণের মতামত যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করা গেলে সব ষড়যন্ত্রই প্রতিহত করা সম্ভব হবে।

এনএনবাংলা/