সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

থাযোগ্য  মযা’দায় কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আজ  নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ কুড়িগ্রামেও পালিত হয়েছে ।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ দুপুরে কুড়িগ্রামে একটি রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর  অদম্য নারীদের মধ্যে জেলা ও উপজেলার ১০ নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীনের  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ডেপুটি সিভিল সার্জন আ,ন,ম গোলাম মোহাইমেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দীনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।