সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশ আয়োজন করলো দেশের প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স

দেশের সাস্টেইনেবিলিটি অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশ শেরাটন ঢাকায় দেশের প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স ২০২৫ এর আয়োজন করে। “সেইপিং এ  সাস্টেইনেবল ফিউচার টুগেদার” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানটিতে ৫০ টিরও বেশি টেক্সটাইল ব্র্যান্ড এবং দেশ-বিদেশ থেকে আগত ৫০০-এর অধিক অতিথি, অংশীদার, শিল্পনেতা ও সাস্টেইনেবিলিটি এক্সপাট অংশ নেন।
কনফারেন্সে সাপ্লাই চেইন জুড়ে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অগ্রসর করতে কন্ট্রোল ইউনিয়নের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বৈশ্বিক সাস্টেইনেবিলিটি ট্রেন্ড, উদীয়মান প্র্যাকটিস এবং ব্যবসাগুলো কীভাবে কন্ট্রোল ইউনিয়নের সাথে যৌথভাবে আরও টেকসই ও স্থিতিশীল অপারেশন গড়ে তুলতে পারে—তা উপস্থাপন করতে আঞ্চলিক ও স্থানীয় টেক্সটাইল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
কন্ট্রোল ইউনিয়নের নেতৃত্বে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল চেয়ারম্যান মিঃ ডার্ক টাইচার্ট এবং কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুল ইসলাম খান।
একটি বিশেষ সেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের সেই অগ্রণী প্রতিষ্ঠানগুলো, যারা বাংলাদেশে প্রথমবারের মতো গ্লোবাল গ্যাপ, ও.বি.পি (ওশেন বাউন্ড প্লাস্টিক),নাটিভা এবং ইউএসডিএ -এনওপি সহ বিশ্বের শীর্ষমানের সার্টিফিকেশন অর্জন করেছে। তাদের সাফল্য রিজেনারেটিভ এগ্রিকালচার, রেসপন্সিবল সোর্সিং, অর্গানিক উৎপাদন এবং প্লাস্টিক রিসাইক্লিং এর মতো খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে প্রতিফলিত করে।