সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

লক্ষ্মীপুরে অবৈধ ভাবে নদীর চর কাঁটায়  ১জনকে ৬ মাসের দণ্ড ৩ লক্ষ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় নদী তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা ও নদীর চর কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) মেহেদী হাসান কাউছার। এসময় মাটি কাটার উদ্দেশ্যে আনা বাল্কহেড, বেকু মেশিন ও ১১ টি ট্রাক্টর নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা বা ১ বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রট মেহেদী হাসান কাউছার।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ২.১০ মিনিটে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় মেঘনা নদীর তীরবর্তী স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত একটি চক্র অবৈধভাবে বেকু দিয়ে খাসেরহাট মেঘনা নদীতে চর কাটাঁ, কৃষি জমির মাটি কেটে আসছে। এমন সংবাদে ভিত্তিতে গভীর রাতে রায়পুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটি, চর কাটার অপরাধে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন অবৈধভাবে মাটি উত্তোলন বা মাটি কাটা বন্ধে রায়পুর উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আমাদের অভিযান চলমান থাকবে।

মোবাইল কোর্ট শেষে অভিযুক্ত মহসিন বকাউলকে কারাগারে প্রেরন করেন রায়পুর থানা পুলিশ