সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নাটোরে প্রতিনিধি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার প্রতিবাদে নাটোরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

শুক্রবার রাত ৮টার দিকে নাটোর শহর জামায়াতের আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চাউলপট্রি মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে। সভায় জামায়াতের শহর আমীর অধ্যপক রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপত্বিতে এতে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলন এবং জেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, নির্বাচনি পরিবেশকে নষ্ট করতেই  এমন সহিংস হামলা করা হয়েছে। কারা এই সন্ত্রাসী হামলা করেছে তা দ্রুত খুজে বের করে আনতে হবে। তানা হলে এই সরকার ব্যর্থতার পরিচয় দিবে। একই সঙ্গে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলার সাথে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দবী করেন।

উল্লেখ, শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।