সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবৈধ মোবাইল বন্ধ হবে ১ জানুয়ারি থেকে

 

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন ব্যবহারের সমস্যা মোকাবিলায় বিটিআরসি এর উদ্যোগে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)) চালুর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বে ১৬ ডিসেম্বরের জন্য নির্ধারিত এই কার্যক্রম এখন ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, দেশে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইতিমধ্যেই আমদানিকৃত হ্যান্ডসেটের আইএমইআই এবং অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছিলেন। কিন্তু অনেক ব্যবসায়ী এখনও এই তথ্য দাখিল করতে পারেননি। এজন্য সুবিধার্থে চালু হওয়ার সময়সূচি ১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিলের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মোবাইল ফোন ব্যবসায়ীদের neir@btrc.gov.bd ই-মেইলে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিটিআরসি আশা করছে, এই পদক্ষেপ অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে এবং দেশের রাজস্ব ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/