সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি; মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

 

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। বুধবার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানায় সংগঠনটি।

ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই ওসমান হাদির অপারেশন করানোর অনুমতি দেওয়া হয়েছে। এ সময় সংগঠনটি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, “ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি যদি মৃত্যুবরণ করেন, সে ক্ষেত্রে তাকে শহীদের কাতারে শামিল করা হবে। একই সঙ্গে এমন পরিস্থিতিতে সারাদেশের স্বাধীনতাকামী ও মজলুম জনগণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ আরও জানায়, “ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”

এ ছাড়া সংগঠনটি দাবি করেছে, হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়, “খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।”

এনএনবাংলা/