সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি বুলবুল

 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংস্থাটির সভাপতি নিজেই। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)-এর চেয়ারম্যান আদনান রহমান দিপনের তোলা অভিযোগকে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন।

সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন অভিযোগ করেন, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ১৫ বছরের শাসনামলের সমপরিমাণ দুর্নীতি গত ছয় মাসেই হয়েছে। দিপনের দাবি, বোর্ডের ভেতরে না গেলে এই মাত্রার দুর্নীতির বিষয়টি বিশ্বাস করা কঠিন।

সংবাদমাধ্যমকে দিপন বলেন, “একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিল। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।”

উল্লেখ্য, নাজমুল হাসান পাপনের নেতৃত্বে প্রায় ১৫ বছর বিসিবিতে মাঠে ও মাঠের বাইরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আলোচনায় ছিল। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন পাপন। এরপর বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। তবে নয় মাসের মাথায় তাঁকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

দিপনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি বলতে পারি, এটা তাঁর ব্যক্তিগত মতামত। এই ধরনের কোনো অডিট বা কাজ আমরা করছি না—এমনটা নয়। আমরা যেটা করছি, সেটা হচ্ছে পুরো বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরে যেগুলো হয়নি, সেগুলো এখন করা।”

বুলবুল আরও বলেন, “আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। এমন সময়ও গেছে যখন দেশের ক্রিকেটে ১ ওভারে ৯০ রান দেওয়া হয়েছে। বেশ কিছু পিচের মাটি কেনা হলেও তার কোনো হদিস নেই। এসব বিষয় নিয়ে এখন অডিট চলছে। কিন্তু দুর্নীতির অভিযোগ আমি মেনে নিতে পারছি না। এটা তাঁর ব্যক্তিগত মত।”

এনএনবাংলা/