সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিটিভির ৬১ বছর: দিনব্যাপী বিশেষ আয়োজন

 

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে বিটিভি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভির পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের শুভেচ্ছা বার্তা। পাশাপাশি প্রচারিত হবে বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’।

এছাড়া বিটিভির সমৃদ্ধ আর্কাইভ থেকে সম্প্রচার করা হবে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ও নাটক। এ উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকেও প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিওতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিটিভির সঙ্গে সংশ্লিষ্ট নানা স্মৃতিচারণ করবেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া রাত ১১টায় বিটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ গানের অনুষ্ঠান ‘সুর সাগর’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ টেলিভিশন কেবল একটি সম্প্রচারমাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের অংশ। ৬১ বছরের পথচলায় বিটিভি জাতির গুরুত্বপূর্ণ সব মুহূর্তের সাক্ষী ও সহযাত্রী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বিটিভি আগামীতেও জনগণের আস্থা ও ভালোবাসার গণমাধ্যম হয়ে থাকবে।”

উল্লেখ্য, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করে বিটিভি। ১৯৭৫ সালে ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় বাংলাদেশ টেলিভিশন। ১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে নতুন যুগে প্রবেশ করে বিটিভি।

বর্তমানে রাষ্ট্রীয় এই গণমাধ্যম এইচডি ফরমেটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে।

এনএনবাংলা/