সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলে শিরোপা জিতল তোলারাম কলেজ

 

ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা এবং জেলা ক্রীড়া অফিস, ঢাকার যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ ১–০ গোলে আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএবি) জনাব সালমা খাতুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন কুমার মিত্র, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনসহ বিভিন্ন জেলা ক্রীড়া কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে আন্তঃকলেজ পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা ক্রীড়া অফিসার, ঢাকা জনাব সুমন কুমার মিত্র জানান, ঢাকা বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এনএনবাংলা/