সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শুল্ক না কমিয়ে এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

 

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল ৪টার দিকে হঠাৎ এই হামলা শুরু হলে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন,
“ওরা হঠাৎ করে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

হামলার সময় বিটিআরসি ভবনের ভেতরে থাকা মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হঠাৎ করেই ভাঙচুর শুরু হয়। রাস্তার দিক থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছে। এতে ভবনের বিভিন্ন অংশের কাঁচ ভেঙে গেছে। অফিস ছুটি হয়ে গেলেও আমরা কেউ নিরাপত্তার কারণে বের হতে পারছি না।”

এদিকে হামলার পর বিটিআরসি ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এনএনবাংলা/